সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
daily-fulki

ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনায় হতবাক হয়েছেন বিশ্বনেতারা। অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। বন্দুকধারীর হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটায় স্বস্তিও প্রকাশ করেছেন তারা।

আল-আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, হামলাকারী অ্যালেনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে।

আগামীকাল সোমবার ফেডারেল আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে।

হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে স্যোশাল প্লাটফর্ম এক্সে এক পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন, গতকাল রাতে ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের ডিনারের গুলির দৃশ্য দেখে হতবাক হয়েছি। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা সংবাদপত্রের স্বাধীনতার ওপর যেকোনো হস্তক্ষেপের কঠোর নিন্দাও জানান তিনি। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ঘটনাটি অগ্রহণযোগ্য।

‌ গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত আছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। তাঁদের নিরাপত্তা ও মঙ্গল কামনা করি।

গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং হামলার নিন্দা জানাই।

প্রেসিডেন্ট ফার্স্ট লেডি এবং সব অতিথি নিরাপদে থাকায় আমি স্বস্তিবোধ করছেন, এক্সে এক পোস্টে এমনটি লিখেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

এ ছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পৃথক পৃথক এক্স পোস্টে হামলার নিন্দা জানিয়েছে।

সর্বাধিক পঠিত