শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে কৃষি-পর্যটন কর্মশালা
daily-fulki

মানিকগঞ্জে গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে কৃষি-পর্যটন কর্মশালা

 

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়ায় কৃষিভিত্তিক পর্যটন গ্রাম উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) আয়োজিত এ কর্মশালায় স্থানীয় প্রশাসন, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক, কৃষক কৃষাণি, শিক্ষার্থী এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং মানিকগঞ্জ জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মিজ নুজহাত ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ভূঁঞা, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, ঘিওর থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক, প্রাকৃতিক কৃষি খামারের পরিচালক দেলোয়ার জাহানসহ স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, কৃষিভিত্তিক পর্যটন গ্রাম গড়ে তুলতে পারলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী কৃষি সংস্কৃতি, গ্রামীণ জীবনযাপন ও প্রাকৃতিক সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

বক্তারা  জানান, মানিকগঞ্জের ভৌগোলিক অবস্থান, নদীনির্ভর প্রকৃতি এবং কৃষি উৎপাদনের বৈচিত্র্য কৃষি-পর্যটন বিকাশের জন্য অত্যন্ত উপযোগী। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা কৃষিভিত্তিক পর্যটনের ধারণা, বাস্তবায়ন কৌশল, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে মানিকগঞ্জকে একটি সম্ভাবনাময় কৃষি-পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত