শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
daily-fulki

ধামরাইয়ে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


ধামরাই প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কালামপুর বাজার ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে উপজেলরা বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

No description available.

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মসিহুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা মোহাম্মদ দেলওয়ার হুসাইন, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও ঢাকা জেলা আমীর, মাওলানা মো: আব্দুর রউফ, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও ঢাকা জেলা নায়েবে আমীর, অধ্যক্ষ মাওলানা  আফজাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা সেক্রেটারী, মাওলানা শাহাদাত হোসাইন,  সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা,
এবং মাওলানা মো: শামছল আলম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামরাই পৌরসভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা শাখার আমীর 
মো: আ: হালিম এবং সঞ্চালনা করেন ধামরাই উপজেলা সেক্রেটারী মাওলানা মো: মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। তিনি সকল কর্মীদেরকে ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের অতীত কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মো: আ: হালিম বলেন, ধামরাই উপজেলা শাখার প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বাধিক পঠিত