বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে নারীর লাশ উদ্ধার
daily-fulki

সিংগাইরে নারীর লাশ উদ্ধার


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :  মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রেহেনা খাতুন (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টারদিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামে সড়কের ঢাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত রেহেনা খাতুন মৃত হানিফ মিয়ার মেয়ে। 



স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী কিটিংচর গ্রামের কামাল হোসেনের সঙ্গে আলাদা হয়ে প্রায় ১৪ বছর ধরে তিনি ভাকুম গ্রামের তার মামা আবু সাইদের বাড়িতে বসবাস করছিলেন। তার রায়হান নামে ১১ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

 

পুলিশ জানায়, স্থানীয়রা মামা আবু সাইদের বাড়ির অদূরে রাস্তার ঢালে রেহেনার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।


বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 


তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।  মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

সর্বাধিক পঠিত