আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ‘কিশোর গ্যাং’-এর ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শিহাব (২০), গোলাম মোস্তফা নিশাত (২২), দীপক চন্দ্র সূত্রধর (১৯) এবং মোঃ আনিসুর রহমান (১৯)। গ্রেফতারকৃতরা আশুলিয়ার জামগড়া ও মধ্যগাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
