বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
daily-fulki

মানিকগঞ্জে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌর এলাকার হিজুলি ও সদর উপজেলার রাজিবপুর বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।


হিজুলি বাজারে ১৪০ লিটার পেট্রল মজুতের দায়ে রিশাদ এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলার মিলন এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 


এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
 

সর্বাধিক পঠিত