বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার পৌর বিএনপি’র সভাপতি বিল্টু’র দাফন সম্পন্ন
daily-fulki

সাভার পৌর বিএনপি’র সভাপতি বিল্টু’র দাফন সম্পন্ন


স্টাফ রিপোর্টার : ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাভার পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ৩টারদিকে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্তান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে স্বজন, দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার রাতে অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।


জানা যায়, খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু গত ১৩ ফেব্রুয়ারী ভারতের হায়দারাবাদে চিকিৎসার জন্য যান। সেখানে এআইজি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের (এপ্রিল) দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে আসেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেও শারীরিক অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা না থাকায় পাঠিয়ে দেওয়া হয়। পরে এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে নিয়ে এসে এনাম মেডিকেল কলেজ সহাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


মঙ্গলবার রাত ৯টায় সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার যানাজা নামাজে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক  ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা- ৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর সভার প্রশাসক সাইফুল ইসলাম, সাভার পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো: রেফাত উল্লাহ, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর হাসান মাহবুব মাস্টার, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর, সিনিয়র সহ-সভাপতি আবদুল বাসেদ দেওয়ান, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাভার পৌর বিএনপির সহ সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, সহ-সভাপতি আবদুর রহমান বাবুল, ঢাকা জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাজিম উদ্দিন, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, সাভার নগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দন খান নঈম, ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি প্রমুখ।


খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর মৃত্যুতে ঢাকা-১৯ আসন, সাভারের এমপি ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন। একই সাথে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। তিনি মহান আল্লাহতালার কাছে তার পরিবারকে এই শোক সইবার ও ধৈর্য ধারণের তৌফিক কামনা করেছেন।


ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু এমপি শোক বার্তায় আরও বলেন, খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আমৃত্যু বিএনপির রাজনীতির জন্য নিবেদিত ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দু:শাসনের সময়ে তিনি একাধিকবার জেলা খেটেছেন। জামিনে মুক্ত হয়ে হুলিয়া মাথায় নিয়ে, জেল-জুলুমের পরোয়া না করে নেতাকর্মীদের সংগঠিত করে মাঠে ছিলেন। তার মৃত্যুতে সাভার বিএনপি একজন ত্যাগী এবং সাহসী নেতা হারিয়েছে। এ শূণ্যতা সহসা পূরণ হবার নয়।
 

সর্বাধিক পঠিত