বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে অবৈধ মাটিকাটায় অভিযান, এস্কেভেটর অকার্যকর
daily-fulki

সিংগাইরে অবৈধ মাটিকাটায় অভিযান, এস্কেভেটর অকার্যকর


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর  উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশআনি এলাকায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।


অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।
অভিযান চলাকালে দশআনি চক এলাকায় মাটি কাটারত অবস্থায় একটি এস্কেভেটর পাওয়া যায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
এ সময় অবৈধ মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর অকার্যকর করে দেওয়া হয়। পাশাপাশি খাল ভরাট করে তৈরি করা মাটি পরিবহনের রাস্তা কেটে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালানো না যায়।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, জনস্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 

সর্বাধিক পঠিত