আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় কোটি টাকার হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৪। এসময় তার কাছ থেকে ১ কেজি ৫০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১এপ্রিল) দুপুরে র্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। এর আগে সোমবার রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ী মারমা মোড় ব্যাপারীপাড়া এলাকা থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা মূলের ১ কেজি ৫০ গ্রাম মাদক দ্রব্য হেরোইনসহ মোঃ শরীফুল হক (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৪।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তি ২০ এপ্রিল রাতে অভিযান চালিয়ে টঙ্গাবাড়ী মারমা মোড় ব্যাপারীপাড়া সুমন ব্যাপারীর আধাপাকা বাড়ীর পূর্ব দিকের ঘরের বারান্দার একটি রুমের মধ্য থেকে ১ কেজি ৫০গ্রাম হেরোইনসহ মোঃ শরীফুল হক (৪৫) কে গ্রেফতার করি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানা যায়, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে আশুলিয়া, সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো। ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
