মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার পৌর বিএনপি’র সভাপতি বিল্টু মারা গেছেন
daily-fulki

সাভার পৌর বিএনপি’র সভাপতি বিল্টু মারা গেছেন


স্টাফ রিপোর্টার : ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাভার পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক কাউন্সিলার খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ৩টারদিকে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্তান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে স্বজন, দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্খীদের মাঝে শোকের  ছায়া নেমে আসে।

জানা যায়, খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু গত ১৩ ফেব্রুয়ারী ভারতের হায়দারাবাদে চিকিৎসার জন্য যান। সেখানে এআইজি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের (এপ্রিল) দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে আসেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেও শারীরিক অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা না থাকায় পাঠিয়ে দেওয়া হয়। পরে এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে নিয়ে এসে এনাম মেডিকেল কলেজ সহাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর মৃত্যুতে ঢাকা-১৯ আসন, সাভারের এমপি ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন। একই সাথে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। তিনি মহান আল্লাহতালার কাছে তার পরিবারকে এই শোক সইবার ও ধৈর্য ধারণের তৌফিক কামনা করেছেন।

ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু এমপি শোক বার্তায় আরও বলেন, খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আমৃত্যু বিএনপির রাজনীতির জন্য নিবেদিত ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দু:শাসনের সময়ে তিনি একাধিকবার জেলা খেটেছেন। জামিনে মুক্ত হয়ে হুলিয়া মাথায় নিয়ে, জেল-জুলুমের পরোয়া না করে নেতাকর্মীদের সংগঠিত করে মাঠে ছিলেন। তার মৃত্যুতে সাভার বিএনপি একজন ত্যাগী এবং সাহসী নেতা হারিয়েছে। এ শূণ্যতা সহসা পূরণ হবার নয়।
 

সর্বাধিক পঠিত