মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
এমটিবি’রউদ্যোগে ‘বাংলাদেশেপ্রত্যক্ষবৈদেশিকবিনিয়োগ’ শীর্ষককর্মশালা অনুষ্ঠিত
daily-fulki

এমটিবি’রউদ্যোগে ‘বাংলাদেশেপ্রত্যক্ষবৈদেশিকবিনিয়োগ’ শীর্ষককর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে এমএনসি ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগিতায় “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে আয়োজন করেছে। গত এপ্রিল ০৮অনুষ্ঠিত এই কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ-চায়না কালচারাল, ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টারের (BCCEMCC) সভাপতি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের সদস্য ও বে গ্রুপেরব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালকও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানেপ্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এমপি বলেন, নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন।

বিশেষঅতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের সদস্য ও বে গ্রুপেরব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান ব্যবসা পরিচালনার সহজীকরণ, বিনিয়োগকারীদের আস্থা জোরদার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানেমিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালকও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বিদেশী বিনিয়োগ সহজতর করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।

কর্মশালায়প্রখ্যাত চীনা ও জাপানি বিনিয়োগকারীএবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অংশগ্রহণ করেন। তারা নীতিগত সংস্কার, বিনিয়োগ সহায়তা এবং বাংলাদেশের উদীয়মান সম্ভাবনা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপনকরেন।

এমটিবিরশাখা ব্যবস্থাপক, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং বিভিন্ন বিভাগের প্রধানরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা কর্মশালাটিকে জ্ঞানবিনিময় ও পেশাগত সম্পৃক্ততারএকটি প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত করে।

অনুষ্ঠানেরসমাপ্তিতে এমটিবি হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ মামুন ফারুক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উপস্থিত সকল সম্মানিত অতিথি ও অংশগ্রহণকারীদের মূল্যবান উপস্থিতিও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সর্বাধিক পঠিত