মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
৩ জেলায় ৮০ কিমি বেড়ে ঝড়-বৃষ্টির শঙ্কা
daily-fulki

৩ জেলায় ৮০ কিমি বেড়ে ঝড়-বৃষ্টির শঙ্কা


স্টাফ রিপোর্টার : তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

সর্বাধিক পঠিত