সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
daily-fulki

সাভারে ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ ‍রিপোর্টার : সাভারের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ সাত জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবির ঢাকা জেলা (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।


পুলিশ জানায়, শনিবার বিকালে সাভার পৌরসভার বক্তারপুর বেদেপল্লি এলাকায় অভিযান চালিয়ে শাহীন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০টি ইয়াবাসহ আটক করা হয়।


একইদিন বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় আরেকটি অভিযানে আলিম মোল্লা (৩৮) ও আকাশ (২০) নামে দুজনকে ৭০টি ইয়াবাসহ আটক করা হয়।


এ ছাড়া রাত সাড়ে ১০টারদিকে আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে জসিম তালুকদার (৩৮), রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) ও নাজমুল হক (২৫) নামে চার জনকে হেরোইনসহ আটক করা হয়। উদ্ধার হেরোইনের ওজন প্রায় ৭০ গ্রাম।


পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বাধিক পঠিত