শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে গাড়ি ভাঙচুর মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি’র ২ নেতা জামিনে মুক্ত
daily-fulki

সাভারে গাড়ি ভাঙচুর মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি’র ২ নেতা জামিনে মুক্ত


স্টাফ রিপোর্টার : সাভারে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান খান। তারা শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হবার পড়ে দলীয় নেতাকর্মীরা জেল গেটের সামনে ও তাদের নিজ এলাকায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

No description available.


ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান খান জামিনে মুক্ত হয়ে সাংবাদিকদের বলেন, আমার নামে মোট ৪৩টি মিথ্যা মামলা দায়ের করেছিল গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তিন বছর সাজা হয়। এই জামিনের মাধ্যমে আজ সত্যের জয় ও মিথ্যার পরাজয় হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করলে বিএনপি আরও শক্তিশালী হবে। তিনিন আরও বলেন, আগামীতে সাভার পৌর নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে।

No description available.


উল্লেখ্য, ২০১৩ সালে সাভার মডেল থানায় গাড়ি ভাঙচুর মামলায় আদালত তাদের ৩ বছরের সাজা প্রদান করে। পরে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তারা দু’জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন।

 

সর্বাধিক পঠিত