ফুলকি ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সত্ত্বেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
এক সম্মেলনে ইনফান্তিনো বলেন, ‘ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে। তারা ইতিমধ্যে যোগ্যতা অর্জন করেছে এবং তাদের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের অধিকার রয়েছে মাঠে নামার।’
ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও ফিফা এ বিষয়ে আশাবাদী।
ফিফাপ্রধান আশা প্রকাশ করে বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, যা খেলোয়াড়দের জন্য সহায়ক হবে।’
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রে।
সংঘাতের কারণে ইরান একসময় তাদের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে ফিফা। পরে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।
ইনফান্তিনো জোর দিয়ে বলেন, ‘খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। এটি মানুষকে একত্রিত করার একটি মাধ্যম।
