বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
৪ জেলায় ঝড়ের শঙ্কা
daily-fulki

৪ জেলায় ঝড়ের শঙ্কা


স্টাফ রিপোর্টার : দেশের চার জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নৌবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর (পুন:) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

সর্বাধিক পঠিত