বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে আওয়ামী লীগের নাশকতার মামলায় ২ বিএনপি নেতা কারাগারে
daily-fulki

সাভারে আওয়ামী লীগের নাশকতার মামলায় ২ বিএনপি নেতা কারাগারে


স্টাফ রিপোর্টার : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নাশকতার মামলায় আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত সাভারের বিএনপির দুই নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। তারা হলেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রেজাউল করিম জুয়েল ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে ঢাকা জেলা বিএনপি নেতা হাসিবুর রহমান।


বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তারা দু’জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন।


২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সাভারে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় আসামী ছিলেন তারা। বুধবার  জামিন নিতে গেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।


এদিকে সাভারের দুই নেতার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তেঁতুলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল আজিজ। তারা অবিলম্বে দুই নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
 

সর্বাধিক পঠিত