বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বিরুলিয়ায় শিশু ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার
daily-fulki

বিরুলিয়ায় শিশু ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আব্দুল বারেক (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) ধামরাই উপজেলার কালামপুর ও বাসনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।


ঘটনার ৯ দিন আত্মগোপনে থাকার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সোমবার বিরুলিয়ার দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি তার পরিবারের সঙ্গে অভিযুক্তের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনারদিন বাসায় অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে।


এ ঘটনায় শিশুটির মা শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলে অভিযুক্ত বারেক পলাতক থাকে।
 

সর্বাধিক পঠিত