বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
daily-fulki

আশুলিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।


পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টারদিকে আশুলিয়া থানার বাড়ইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।


এ সময় আমির হোসাইন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার বাশগাড়ী এলাকার বাসিন্দা। বর্তমানে গাজীপুরের গাছা থানার বোর্ড বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।


গ্রেফতারের সময় তার কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারনীর ৮(গ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৬৬।
 

সর্বাধিক পঠিত