স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয় ।
আনন্দ শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ও সেখানে পান্তা ইলিশ আয়োজন করা হয়।
আনন্দ শোভাযাত্রায় সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আশুলিয়া ও ধামরাইয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
