স্টাফ রিপোর্টার : সাভার সিটি কলেজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ আব্দুল হালীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ডীন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব, আশুলিয়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সাভার পৌর বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন উকিল, সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আকবর হোসেন, মহিলা দল নেত্রী তানিয়া ইয়াসমিন।
বর্ণাঢ্য র্যালি শেষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীসহ কলেজের বর্তমান ও প্রাক্তণ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সাভার সিটি কলেজের প্রতিষ্ঠাতা মোঃ বিল্লাল হোসেন কিরন নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
