সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে এমপি শান্তের ত্রাণ বিতরণ, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
daily-fulki

সিংগাইরে এমপি শান্তের ত্রাণ বিতরণ, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জাতীয় সংসদের অধিবেশন মুলতবি থাকায় নিজ এলাকায় অবস্থানকালে বিভিন্ন সমস্যার খোঁজখবর নিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় স্বল্প নোটিশে তিনি সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত মানবিক সহায়তা হিসেবে ১৫টি দুঃস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি একজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

এরআগে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

 

সর্বাধিক পঠিত