ইমরান সাজিদ তন্ময়
আজকে আমার মনে সুখের
ফাগুন এল বুঝি,
হৃদয় কা'বা তাওয়াফ করে
যারে আমি খুঁজি।
নিকষ কালো আধার কেটে
রাত্রি হলো ভোর,
মায়ার আঁচল টানছে ভীষণ
বাড়িয়ে বাহুডোর।
উরুর বালিশ স্বস্তি আনে
উষর-মরুর চরে,
ফুল ফুটাবার শপথ পড়ে
ফাগুন এল ঘরে।
কাবিননামায় কাব্য দিব
গয়না ভাটি ফুলে,
হাজারে আসওয়াদ চুমাব
মাথার ঘোমটা তুলে।
হেথা আমার মনের বারূদ
শান্ত হলো বুঝি,
হৃদয় কা'বা তাওয়াফ করে
যারে আমি খুঁজি।
