মাসুদ রানা
অভি যাবে মামা বাড়ি
গ্রীষ্মকালের ছুটি,
মায়ের সাথে যাবে আরো
রবি ভাইটা কুটি।
গাছে গাছে পাকা আমে
গন্ধ ভরা বাড়ি,
সন্ধ্যা হলে কালবৈশাখী
ঝরে-ভরে আড়ি।
পাকা আমে পাকা জামে
নানা বাড়ি ভরা,
কোকিল পাখি মিষ্টি সুরে
সুর তুলেছে ধারা।
নানাবাড়ি ওই তাল গাছে
বাবুই পাখির বাসা,
নতুন বাসা বাঁধে তাঁরা
ছানা দিবে আশা।
