ইলিয়াছ হোসেন
কৃষক শ্রমিক কামার কুমার
তাঁতি জেলে যারা,
নতুন বছর সবার জন্য
আনুক হর্ষের ধারা।
মনের আঁধার দূর হয়ে যাক
আসুক আলোর জ্যোতি,
নতুন বছর সকল পেশার
কাজে বাড়ুক গতি।
রহিত হোক সবলের পীড়ন
দুর্বল জনের হতে,
নতুন বছর সবাই মিলে
চলুক একই রথে।
দীন ধনবান ভুলে সবাই
এক পোশাকে সাজুক,
সবার মনে একই তালে
সুখের বাদ্য বাজুক।
