-লায়লা বিলকিস
একদিন তোমার জন্য বৃষ্টি ভেজা শহর
দিয়েছি পাড়ি।
ধানের শীষের আল ঘেঁষে তোমার বাড়ি
পেতেছি আড়ি।
তোমার জন্য আঁধার রাতে গায়ের পথে
জোনাক বুনেছি,
তাঁরার সঙ্গে মিতালী করে বুকের মাঝে
স্বপ্ন গড়েছি।
তোমার জন্য সাজিয়েছি বাসর - সবুজ
পাতার ভিড়ে,
ইচ্ছে মতন আসতে যেতে -বসতে আমার
হৃদয় জুড়ে।
তোমার জন্য সকাল-দুপুর মেঘের প্রাণে
চেয়ে চেয়ে,
আমি ভাসিয়ে দিতাম জীবন ভেলা উজান
নদীর ঢেউয়ে।
আপন মনে ভাসতাম দু'জন-বলতাম যত
মনের কথা,
জীবন মরণ থাকবো দু'জন একসাথে যত
আসুক বাধা ।
সেই তুমি আজ ভিন্ন সুরে গাইছো সুখের
অচিন গান,
যে গান শুনে কেঁদে ওঠে আজ আমার
মনো-প্রাণ!
