আব্দুল কাদের
রুদ্র তেজে বৈশাখ আজ
এলো রে বাংলাদেশে,
তপ্ত রোদে ধুলোর ওড়া
উড়ল পরিশেষে।
চাষাভুষার জাগল মনে
নতুন দিনেন আশা,
রোদে পোড়া রুক্ষ মাঠে
বাঁধল সুখের বাসা।
মাটির গভীর পরশ মাখি,
শিকড় খোঁজে জল,
তৃষ্ণাতে আজ ব্যাকুল হলো
ক্লান্ত পাখির দল।
হালখাতাতে কাটুক আঁধার,
ঘুচুক যত শোক;
নতুন ধানের গন্ধে রঙিন
বাংলার প্রতি লোক
