নার্গিস আক্তার
বৈশাখ আসে বসন্ত নিয়ে
নানান ফুল হাসে
খোকা খুকুরা ফুল নিয়ে
আনন্দে ভাসে।
বসন্ত আসে কৃষ্ণচূড়ার
রক্ত রাঙ্গা ফুলে
আম বাগানে আমের কুড়ি
হেলে দুলে দুলে।
বসন্তের রূপ ফুল বাগিচায়
নানান ফুলের ছড়াছড়ি
একটুখানি বাতাস পেলে
খায় যে গড়াগড়ি।
বসন্তের এই ফাগুন দিনে
শিমুল গাছের শাখায়
দোয়েল কোয়েল শ্যামা ঘুঘু
খুশিতে গান গায়।
