বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
এসো হে বৈশাখ
daily-fulki

এসো হে বৈশাখ

-লায়লা বিলকিস

এসো হে বৈশাখ এসো পূণ্য চিত্তে

শীর্ণ ধরায় এসো নব নৃত্য মত্তে।

পত্র পল্লবে উঠুক পুলক শিহরণ

পাখির কন্ঠে হোক অবিনশ্বর গান।

জরাজীর্ণ  যত ক্লান্তির অন্তিম প্রহর

দূর হয়ে যাক মুছে যাক অন্ধকার।

রুদ্ধ দোয়ার খুলে এসো সম্মুখ পথে

প্রভাতের সব আলো বিকশিত হক পথে।

তিমির নিবিড় যত আঁধারের গীতি

হক আজ গীতহারা জেগে উঠুক প্রীতি।

ব্যর্থ জীবনের যত গ্লানি ভুল ভ্রান্তি

মুছে যাক বিস্মৃতি ফিরে আসুক শান্তি।

বিষন্ন পৃথিবীর তান্ডব আজ পরাভূত করো

শুভ শক্তির আজ জয় উল্লাস করো।

যত ক্ষুধা তৃষ্ণা যত দুঃখ দীনতা

সুখ সম্ভাবনতায় ঘুচে যাক জরাজীর্ণতা।

সংকচিত হৃদয়ের দ্বার করো আজ উন্মোচন

ভেদাভেদ ভুলে গাই আজ মিলনের গান।

 

সর্বাধিক পঠিত