সাইদুল ইসলাম সাইদ
বলছি না খুব লাগছে ভালো
যার লেগেছে সেই জানে,
আমার যে আজ কি হয়েছে
খুঁজছি নিজেই তার মানে।
পরি নাকি নারী রে ভাই
দেখছি নিজেই ধরাতে
মায়াবী এই মুখখানা তার
ডাকতে প্রেমে পড়াতে।
আঁধার কালো মনখানি যার
সেও একখান চাঁদ পাবে
দিনের মতো ঝলমলে এক
তারে পেলে রাত পাবে।