শাকেরা বেগম শিমু
ফুলের মতো কোমল শিশুর
রক্ত করে পান,
ইসরায়েল এর পিশাচেরা
গায় বিজয়ের গান।
রক্তগঙ্গা বহায় ওরা
নেই কিনারা-কূল,
এমন করেই ফিলিস্তিনে
ঝরছে গাঁজার ফুল।
রুখতে হবে এদের মতো
হিংস্র পিশাচদের,
আজ থেকে এই প্রতিজ্ঞা হোক
সকল মুমিনের।
বীর মুসলিম শহীদ হলে
জান্নাত আছে খোলা,
খালিদ-আলী-হামজা-উমর
দেয় হৃদয়ে দোলা।
