বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
তিনটি খাম
daily-fulki

তিনটি খাম

-এম আলী হুসাইন

 

 

মায়ের হাতে তিনটি খাম

এসেছে ভাই আজ,

এই খামের কি যে লেখা;

মা খোলে না চিঠির ভাঁজ!

তিনটি ছেলের নামে হঠাৎ 

চিঠি এসেছে বুঝি পরওয়ানা,

মা থাকিতে এই ছেলেকে

গ্রেফতার হতে দিবে না।

পাগড়ি পড়া ছেলেগুলো

মাথায় টুপি, পরনে পাঞ্জাবি,

কে বলেছে জঙ্গি তারা, দেশ

দ্রোহী , দেখিয়েছে মাকে ছবি।

সেই ভয়ে ভীত মা কাঁপছে

থরথর, খামের ভিতর কি খবর!

এই খাম ছিঁড়ব না, দেখব না চিঠি,

ফেটে যায় মায়ের অন্তর।

কে বলেছে জঙ্গি তাদের?

কে বলেছে মোদের ভাই।

ঐ যে তারা ফ্যাসিস্ট ছিল

যাদের দেশে থাকার সুযোগ নাই

গ্রামের এক মায়ের সেদিনের

সেই ভয়ের ভাবনা দেখি,

সেই চিঠিতে পরোয়ানা ছিল না,

ছিল  তাদের  দাওয়াত লিপি।

মাদরাসায় পড়েছিল তারা

আজ পেয়েছে দাওয়াত,

মাহফিলে গিয়ে, পাগড়ি পেয়ে

মায়ের সাথে করে সাক্ষাত।

পরিশেষে মা জননী খুশি 

হলেন সেই তো অনন্য 

তিনটি ছেলে এক সাথে

পাগড়ি পেয়ে মাকে করে ধন্য।


 

সর্বাধিক পঠিত