কনক কুমার প্রামানিক
চৈত্রে শেষে বৈশাখ আসে
বাংলার প্রতি ঘরে,
উচ্ছ্বাসেতে ভাসে হৃদয়
খুশির নাচন ধরে।
বৈশাখ মানে নতুন বছর
সকল কিছু ভুলে,
নতুন শুরু নতুন দিনে
খুশির ডানা মেলে।
পান্তা ইলিশ সকালবেলা
বিকেল হলে মেলা,
নতুন দিনের সূর্যিমামার
চলে রঙিন খেলা।