অনিক খুরশীদ
ফাগুন এলো ধরার বুকে
শীতল হাওয়ার ফাঁকে
গাছে গাছে ফুলের মেলা
ঋতুর রানি বসন্ত ডাকে।
পলাশ বনে আগুন লেগেছে
মৌমাছি সব উড়ে উড়ে আসে
ফুলের মধু আহরণে
নেয় সব শুষে।
কৃষ্ণচূড়ায় রং লেগেছে
কিশোরী মেয়ে হাসে
মন করে উড়ুউড়ু
ফুলের গন্ধ আসে।
হাওয়ায় ভাসে বসন্তের গান
আহা মন করে আনচান
তুমি যদি হইতা আমার
রাখতাম পরানে পরান।
