সাঈদুর রহমান লিটন
আমের বোলে আমের গুটি
ঝুলে ঝুলে আছে,
ঝড়ো হাওয়া এলোমেলো
আমের গুটি নাচে।
কিছু গুটি যাচ্ছে পড়ে,
ছেলেমেয়ে ছুটে,
যে যার মতো তড়িঘড়ি
আমের গুটি লুটে।
সবুজ আমের গুটিগুলো
দেখতে দারুণ লাগে,
আমের গুটি দেখার পরে
খাবার ইচ্ছা জাগে।
পাটায় বেটে মরিচ দিয়ে
চটাস চটাস খায়,
আমের বাটা খেয়ে-দেয়ে
কি যে মজা পায়।
