নূরমোহাম্মদ
কোন সে মরুর ফুলবাগানে
গোলাপ হয়ে ফুটলে
জাহেলিয়াতের যুগে তুমি
রাঙা হয়ে উঠলে।
ফুটলে তুমি এমন সময়
অন্ধ কারে ডুবে দেশ
মদ্যপান আর মুর্তি পুজায়
আরবরা তো প্রায় শেষ।
সারা ভুবন আনন্দে আজ
চারিদিকে সুগন্ধি ছুটে
লাত মানত সব পূজারী
পায়ের নীচে পরলো লুটে
এমন আজব ফুলবাগানে
জন্মিলে হে-প্রিয় নবী
ধ্যানে জ্ঞানে জপি সদা
ঝলমলিয়ে উদয় রবী।
মরুর দুলাল লওগো সালাম
শত শত হাজার বার
তোমার আগমনে এভুবন
উঠলো হেসে আর একবার।
