মুহিবুর রহমান মুহিব
চৈত্রের শেষে আসছে দেশে
বৈশাখ আবার ফিরে,
কতো ভাবনা মানব মনে
বৈশাখ মাসটা ঘিরে।
তিন চারটি দিন পরে হবে
বৈশাখ মাসের শুরু,
ঝড়ের ভয়ে করছে যে আজ
বুকটা দুরু-দুরু ।
প্রতিবছরই প্রাণহানি হয়
কালবৈশাখী ঝড়ে,
গাছগাছালি উপড়ে গিয়ে
প্রাণীর উপর পড়ে।
বৈশাখ মাসের রূপটা এমন
প্রকৃতির এই খেলা,
সকল পাখি নীড়ে ফিরে
না ফুরাতে বেলা।
প্রাণহানি আর চাই না কভু
সবাই থাকুক সুখে,
এগিয়ে যাক মানবজাতি
মিলে সুখে দুখে।
নতুন বছর বয়ে আনুক
সুখের বার্তা বঙ্গে,
বিদ্বেষ ভুলে সবাই থাকুন
প্রিয়জনের সঙ্গে।
