মোঃ নিক্সন
ভুলের ব্যখ্যা দিতে পারেনা
অথচ ভুল ধরে,
আসলে এরা অন্যের ভালো
দেখে হিংসায় মরে।
নিজের ভুল খুঁজে পায়না
শুধু অন্যেরটা খুঁজে,
গোপন রেখে নিজের ভুল
নিজ স্বার্থটাই বুজে।
যেখানে যাবে করবে শুধু
অন্যের ভুলের গল্প,
ভাবে তাঁরা নিজের ভুল
নাইতো একটুও অল্প।
এমন লোক অনেক আছে
সবার আশে পাশে,
অন্যের ভুল আলোচনা করে
দাঁত কেলিয়ে হাসে।
