ফেরদৌস জামান খোকন
চৈত্র শেষে দেশে আবার
বৈশাখ ফিরে এলো,
দেশের রূপটা পালটে গিয়ে
ঝড়ের আভাস পেলো।
নতুন বছর শুরু করে
বৈশাখ যখন আসে,
পুরাতন সব বিদায় দিয়ে
মানুষ সবাই হাসে।
একটি বছর শেষে আবার
নতুন বছর শুরু,
কালো মেঘে ছেয়ে আকাশ
কু্ঁচকে উঠে ভ্রু।
গ্রামে কিংবা শহর জুড়ে
বসে অনেক মেলা,
মেলায় গিয়ে ছোট্ট যারা
করে জানি খেলা।
নতুন বছর ভালো কাটুক
এইতো আশা করি,
দ্বিধা দ্বন্দ্ব বিবাদ ভুলে
সুন্দর দেশটা গড়ি।
