সৈয়দ আহম্মেদ সাদি
খোকারখুকুর সেই আনন্দ
মেলায় যাবে আজ ,
মেলায় না কি আছে তাদের
কেনা কাটার কাজ ।
খোকা কিনবে রঙিন ঘুড়ি
বোনের জন্য কাচের চুড়ি
পুতুল ফিতা টিপ ,
চিনির ঘোড়া হাতির ছানা
খাবে আলুর চিপ ।
আকাশ ডাকে গুড়ুমগুড়ুম
আসলো ধেয়ে ঝড় ,
মা এসে কয় যাসনে মেলায়
ঘর কাঁপে থরথর ।
কালকে যাবো আমিও মেলায়
একটু সবুর কর ।
