ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
রোববার (১২ এপ্রিল) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কৃষ্ণপুরা বাথুলীতে এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা বলেন, কয়েক বছরের পুরোনো রাস্তাটি সরকারিভাবে কাজ না হওয়ায় ব্যক্তি উদ্যোগে রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন এলাকাবাসী। সেই নির্মাণ কাজে বাধা প্রদানসহ ধামরাই থানায় এলাকাবাসীর নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেন অনন্ত দাস নামে এক ব্যক্তি।
বক্তারা আরো বলেন, রাস্তাটি কোনো ব্যক্তি স্বার্থে করা হচ্ছে না। রাস্তায় বৃষ্টি হলে পানি জমে, সেই সাথে বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা হওয়ায় গ্রামবাসীর উদ্যোগে এ রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন বলে জানান তারা।
