রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
স্থানীয় এমপির অসন্তোষ প্রকাশ, ধামরাইয়ে রাতের আঁধারে সংখ্যালঘু পরিবারের কোটি টাকা জমি দখল করে রাস্তা নির্মাণ
daily-fulki

স্থানীয় এমপির অসন্তোষ প্রকাশ, ধামরাইয়ে রাতের আঁধারে সংখ্যালঘু পরিবারের কোটি টাকা জমি দখল করে রাস্তা নির্মাণ


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় একটি হিন্দু পরিবারের প্রায় কোটি টাকার জমি দখল করে রাতের আঁধারে জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে কৃষ্ণপুরা গ্রামের কয়েকটি পরিবারের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে স্থানীয় সংসদ সদস্য চরমভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কৃষ্ণপুরা গ্রামে। 


অভিযোগ সূত্রে জানা গেছে, বারবারিয়া গ্রামের অনন্ত দাস ও কাসেম গংদের প্রায় এক কোটি টাকা মূল্যের জমি দখল করে রাতের আঁধারে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করে কৃষ্ণপুরা গ্রামের কয়েকটি পরিবার। এ ঘটনার প্রতিবাদ করলে ভুক্তভোগীদের ওপর হামলা করার চেষ্টা করেন তারা। এ ঘটনায় থানায় অভিযুক্ত যুবদল নেতা আইয়ূব আলীসহ কয়েকজনের বিরদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী অনন্ত দাস। 


অনন্ত দাস বলেন, রাতে আঁধারে আমার কোটি টাকার জমি দখল করে রাতের আঁধারে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। আমি এটা মেনে নিতে পারছি না। আমি থানায় অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। 


স্থানীয় কৃষ্ণপুরা গ্রামের আইয়ূব আলী বলেন, তাদের রাস্তাটি ভিষণ দরকার ছিল। তাই যেভাবেই হোক রাস্তাটি করে ফেলছি। 


এ ঘটনা জানতে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন সাংবাদিকদের কাছে চরম অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এভাবে রাতের আঁধারে অন্যের জমি দখল করে রাস্তা নেওয়া চরম অন্যায়। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এ সংস্কৃতি চলতে থাকবে।  


ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

সর্বাধিক পঠিত