রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
উখিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ৬ বছরের শিশু আটক
daily-fulki

উখিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ৬ বছরের শিশু আটক


কক্সবাজার প্রতিনিধি : রবিবার (১২ এপ্রিল) কক্সবাজারের উখিয়া উপজেলায় চেক জালিয়াতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের অভিযানে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

অভিযোগ রয়েছে, আসামিকে ধরতে গেলে তার পরিবারের সদস্যরা বাধা প্রদান করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ বাধাদানকারীদের মধ্যে কয়েকজনকে আটক করে।

তবে ঘটনাটি নতুন মাত্রা পায় যখন জানা যায়, আসামির মাত্র ৬ বছর বয়সী এক শিশু সন্তানকেও পুলিশ আটক করেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সচেতন মহল প্রশ্ন তুলছে, কোনো অপরাধে জড়িত না থাকা একটি শিশুকে কোন আইনের আওতায় আটক করা হয়েছে?

আইন বিশেষজ্ঞদের মতে, এটি শিশু অধিকার লঙ্ঘনের শামিল এবং এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই এটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

 

সর্বাধিক পঠিত