স্টাফ রিপোর্টার : সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শফিক আহমেদর ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, বাবার শারীরিক অবস্থার অবনিত হলে শনিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।
