রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সারা দেশে গরম আরো বাড়বে
daily-fulki

সারা দেশে গরম আরো বাড়বে


স্টাফ রিপোর্টার : সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া একই সময়ে সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ও রাতে সামান্য বাড়তে পারে। এ ছাড়া সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 
 

সর্বাধিক পঠিত