শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
রাজাশন সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত
daily-fulki

রাজাশন সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার রাজাশন সিটি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে বিরুলিয়া রোডের নির্মল মার্কেট এলাকায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

No description available.

No description available.

No description available.

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি কন্ট্রোলার তপন কুমার কর্মকারের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাভারের সদস্য মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফুলকি সম্পাদক ও সাভার উপজেলা নাগরিক ফোরামের সভাপতি নাজমুস সাকিব, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা লোকমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল কুদ্দুস, সমাজ সেবক স্বপন বৈদ্য, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গাজী আনিসুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনু চন্দ্র দাস।  সার্বিক সহযোগিতার ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম। 


এছাড়াও অনুষ্ঠানটি ঘিরে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও  প্রাক্তণ ছাত্রছাত্রীসহ অভিভাবকদের মাঝে উৎসব লক্ষ্য করা গিয়েছে।

 

সর্বাধিক পঠিত