শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলায় সাইকেল শোভাযাত্রা
daily-fulki

মানিকগঞ্জে জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলায় সাইকেল শোভাযাত্রা


মানিকগঞ্জ প্রতিনিধি : জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১১ এপ্রিল) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সাইকেল র‍্যালি বের করা হয়, যা শহরের বিজয় মেলা মাঠ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।


শোভাযাত্রা শেষে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মমতাজ আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল এবং বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায়।
 

সর্বাধিক পঠিত