শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে ইদ্রিস আলী খান সাভার থেকে নিখোঁজ
daily-fulki

ধামরাইয়ে ইদ্রিস আলী খান সাভার থেকে নিখোঁজ


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ইদ্রিস আলী খান (৭০) নামে এক ব্যক্তি গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত মঙ্গলবার (৭ এপ্রিল) সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মৃত জয়নাল সিকাদারের বাড়িতে বেড়াতে যান। সেখানে জয়নাল সিকদারের বাড়ি সংলগ্ন কাঠগড়া পূর্বপাড়া জামে মসজিদে (ভাঙা মসজিদ নামে পরিচিত) আসর ওয়াক্তের নামাজ আদায়ের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। 


পারিবারিকভাবে জানা গেছে, নিখোঁজের পর তার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। মাঝেমাঝে স্মৃতি শক্তি ফিরে আসে। 
তিনি ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের পাড়াগ্রামের মৃত ওসমান আলী খানের ছেলে। তিনি চাকরি করতেন স্বাস্থ্য সহকারী পদে। তিনি কালের কন্ঠ ও দৈনিক ফুলকি পত্রিকার ধামরাই প্রতিনিধি সাংবাদিক আবু হাসানের ভগ্নিপতি। নিখোঁজের ঘটনায় পরিবারের সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।  


ইদ্রিস আলীর স্ত্রী ফিরোজা বেগম জানান, ছোটবোনের বাড়ি (কাঠগড়া সিকদার বাড়ি) থেকে গত মঙ্গলবার কাঠগড়া পূর্বপাড়া জামে মসজিদে আসর ওয়াক্তের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। 


এমতাবস্থায় কোথাও ইদ্রিস আলী খানের খোঁজ পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো  হয়েছে। যোগাযোগ-০১৭১১৭৩৩০৬৪।
 

সর্বাধিক পঠিত