শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
নাফ নদীতে অভিযানে ৭ কোটি টাকা মূল্যের দেড় লাখ পিস ইয়াবাসহ আটক ২
daily-fulki

নাফ নদীতে অভিযানে ৭ কোটি টাকা মূল্যের দেড় লাখ পিস ইয়াবাসহ আটক ২


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেল ৫টারদিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত।

 

সর্বাধিক পঠিত