শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
টেকনাফে পাহাড়ে অপহরণ আতঙ্ক: রোহিঙ্গা ডাকাতদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা
daily-fulki

টেকনাফে পাহাড়ে অপহরণ আতঙ্ক: রোহিঙ্গা ডাকাতদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা


কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় দিন দিন বাড়ছে অপহরণের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাতচক্রের সদস্যরা ওইসব দুর্গম পাহাড়ি এলাকায় ঘাঁটি গেড়ে বসে রয়েছে এবং সুযোগ পেলেই সাধারণ মানুষকে অপহরণ করছে।

ভুক্তভোগী পরিবারগুলো জানায়, অপহরণের পর মুক্তিপণ দাবি করা হচ্ছে, আর টাকা দিতে না পারলে নির্যাতনের শিকার হতে হচ্ছে অপহৃতদের। এতে করে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কৃষিকাজ, পাহাড়ে যাতায়াত এমনকি দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও পাহাড়ি দুর্গম এলাকার কারণে অনেক সময় দ্রুত অভিযান চালানো সম্ভব হয় না। ফলে অপরাধীরা সহজেই পালিয়ে যাচ্ছে এবং একই ধরনের অপরাধ বারবার ঘটছে।

এ অবস্থায় এলাকার সাধারণ মানুষ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, পাহাড়ি এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, নিয়মিত অভিযান পরিচালনা এবং অপহরণকারী চক্রকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা।

স্থানীয়দের ভাষায়, “আমরা নিরাপদে বাঁচতে চাই। প্রতিদিন আতঙ্ক নিয়ে বসবাস করা সম্ভব না। সরকারের দ্রুত হস্তক্ষেপই পারে এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা-দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।

 

সর্বাধিক পঠিত